1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর। চাম্বল ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদক আতঙ্ক: অবশেষে গ্রেফতার ‘তারেক’, স্বস্তি এলাকাবাসীর নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত অকটেন বিক্রিতে অনিয়ম, বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেলিমের পাশে প্রবাসী নাজিম উদ্দিন সিআইপি, নির্মাণ হচ্ছে সেমিপাকা ঘর। চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার

চাম্বল ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদক আতঙ্ক: অবশেষে গ্রেফতার ‘তারেক’, স্বস্তি এলাকাবাসীর

  • সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৫ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১০ নম্বর চাম্বল ইউনিয়নে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে দেওয়া তারেক ও তার সহযোগীদের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (দুপুর ১.৩০শে) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বাঁশখালী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, তারেক দীর্ঘদিন ধরে চাম্বল ইউনিয়নের জয়নগরসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাং গড়ে তুলে ইয়াবা ব্যবসা, মোবাইল জুয়া এবং নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তার কার্যকলাপে অতিষ্ঠ হয়ে পড়েন এলাকাবাসী। বিশেষ করে অভিভাবকদের মধ্যে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়তে থাকে।

সম্প্রতি একটি চাঞ্চল্যকর ঘটনায়, তারেক ও তার গ্যাংয়ের সদস্যরা আব্দুল্লাহ (১০) নামের এক মাদ্রাসাছাত্রকে জোরপূর্বক বিষ খাওয়ানোর অভিযোগ ওঠে। পরে গুরুতর অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনার পর স্থানীয়রা তারেকের পরিবারের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। বরং অভিযুক্ত পক্ষ থেকে ‘যা করার করেন, থানায় যান’—এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার অভিযোগ করেন এলাকাবাসী।

পরিস্থিতির প্রতিবাদে গত শুক্রবার (জুমাবার) পশ্চিম চাম্বল বাংলা বাজার এলাকায় সাধারণ মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে তারা মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্পষ্টভাবে ঘোষণা দেন—এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

অবশেষে জনদাবির মুখে পুলিশের এই গ্রেফতারকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বাঁশখালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অপরাধের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট