1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)

বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা

  • সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফিজিশিয়ান স্যাম্পল, আনরেজিস্টার্ড ও ব্যানড ওষুধ সংরক্ষণ এবং ওষুধ যথাযথভাবে রেফ্রিজারেটরে না রাখার অপরাধে ৫টি ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালত মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কানুনগোপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় এবং ওষুধ ও কসমেটিক আইন ২০২৩-এর ৪০ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী জরিমানা করা হয়।

অভিযানে মা ফার্মেসিকে ১০ হাজার, সেবা ফার্মেসিকে ৩০ হাজার, শ্যামা ফার্মেসিকে ১০ হাজার, পপুলার ফার্মেসিকে ১০ হাজার এবং নিরাময় ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, ফিজিশিয়ান স্যাম্পল, আনরেজিস্টার্ড ও ব্যানড ওষুধ রাখা এবং ওষুধ সঠিকভাবে সংরক্ষণ না করার জন্য এই জরিমানা করা হয়েছে। তিনি জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেছেন ঔষধ তত্ত্বাবধায়ক কর্মকর্তা মো. ফজলুল হক, আবিদ আহসান এবং বোয়ালখালী থানা পুলিশের একটি টিম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট