1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সাতকানিয়ায় দাফন-কাফন সেবা ফাউন্ডেশনের নাম ঘোষণা

  • সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৩২ পঠিত

 

মুহাম্মদ আকতার উদ্দিন
সাতকানিয়ায় দীর্ঘদিনের দ্বীনি খেদমতের ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে “সাতকানিয়া দাফন-কাফন সেবা ফাউন্ডেশন”-এর নাম ঘোষণা সম্পন্ন হয়েছে। জুমাবার সকাল ৭টায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এক সভার মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহমান সাতকানভী, পরিচালক—পুরানগড় দারুল কুরআন হেফজখানা, এতিমখানা ও নুরানী মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আকতার উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক শামসুল আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা রাশেদুল ইসলাম, পেশ ইমাম, মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদ।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পুরানগড় ও বাজালিয়া ইউনিয়নের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যের সাথে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করেন লায়ন মুহাম্মদ আমান উল্লাহ আমান, ডাঃ কে এম বদর উদ্দিন, মুহাম্মদ মুরশেদুল আলম, মুহাম্মদ মোক্তার উদ্দিন ও ফরিদ উদ্দিন। তাদের এই সহযোগিতা আয়োজনকে আরও সমৃদ্ধ করে তোলে।
এছাড়াও সভা শেষে সকল সদস্যদের মাঝে লুঙ্গি, মিসওয়াক ও আতর বিতরণ করা হয়।
বক্তারা বলেন, দাফন-কাফন সেবা মানুষের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিশেষে আল্লাহ তাআলার দরবারে এ মহৎ উদ্যোগের সফলতা কামনা এবং সংশ্লিষ্ট সকলের জন্য উত্তম প্রতিদান প্রার্থনা করে বিশেষ দোয়া করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট