1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক

  • সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৫৬ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর একটি গ্রাম্য বাড়িতে মুরগির ঘরে ঢুকে পড়া একটি মেছো বাঘ আটক করেছে স্থানীয়রা। পরে সেটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়।
রবিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. মহিউদ্দিন জানান, সন্ধ্যার পরপরই মুরগির ঘরে একটি মেছো বাঘ ঢুকে পড়ে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা সেটি টের পেয়ে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখে।
এ বিষয়ে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, বিষয়টি জানার পর বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘটি উদ্ধার (রেসকিউ) করতে বলা হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছেন।

উল্লেখ্য, মেছো বাঘ (Fishing Cat) বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর মধ্যে একটি, যা সাধারণত জলাভূমি ও নিচু বনের আশপাশে বিচরণ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট