1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের। পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার আমরা কি সত্যিই আমাদের ঘরে থাকি? -মুনিরা ইউসুফ মেমী পানিতে ডুবে মৃত্যু কারও কাম্য নয় -লায়ন মোঃ আবু ছালেহ্ রেমিট্যান্সের প্রশংসা দেশের অর্থনীতির নীরব নায়ক প্রবাসীরা আজ কতটা নিরাপদ? মোস্তানছিরুল হক চৌধুরী এডভোকেট এ এম মোয়াজ্জেম হোসেন: সমাজ পরিবর্তনের এক কৃতি পুরুষ। মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পটিয়া পৌরসভায় ১০০০ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন। বিশ্ব রক্তদাতা দিবসে মানবতার বন্ধন পটিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বান্দরবানে এপেক্স বাংলাদেশের বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন।

  • সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৮২ পঠিত

আলমগীর আলম, পটিয়া।

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে এপেক্স বাংলাদেশের উদ্যোগে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী এই আয়োজন ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
নববর্ষ উদযাপনের অংশ হিসেবে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. নাসিম আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট এপে. নুরুল আমিন চৌধুরী আরমানের নেতৃত্বে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও বৈশাখী সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে র‌্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান আসনের জাতীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরি। এছাড়াও জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতি আয়োজনকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে।
অনুষ্ঠানে এপেক্স বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ন্যাশনাল এনওয়াইসিডি এপে. নুরুল মোস্তফা সৈকত, এনইডি এপে. কামাল পাশা, সার্ভিস ডাইরেক্টর এপে. লিয়াকত আলী, এনইডি এপে. নাজনীন আক্তার, ডিস্ট্রিক্ট-৩ গভর্নর ইঞ্জিনিয়ার মহসিন, ডিস্ট্রিক্ট-৬ গভর্নর এপে. আলমগীর হোসাইন, পিডিজি-৩ এপে. সৈয়দ মিয়া, ন্যাশনাল সেক্রেটারি এপে. মিথুন কারনাইন, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে. আলমগীর আলম, ন্যাশনাল অফিসিয়াল এপে. মোজাম্মেল হক, এপে. উখেমিং হিলী ও এপে. সাইদুল হক চৌধুরীসহ আরও অনেকে।
এছাড়াও এপেক্স ক্লাব অব বান্দরবান, পটিয়া সাঙ্গু, রংপুর, নীলাচলসহ বিভিন্ন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থেকে আয়োজনকে সফল করে তোলেন।
বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এপেক্স বাংলাদেশ দেশব্যাপী সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে মানুষের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে কাজ করে যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট