1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের। পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার আমরা কি সত্যিই আমাদের ঘরে থাকি? -মুনিরা ইউসুফ মেমী পানিতে ডুবে মৃত্যু কারও কাম্য নয় -লায়ন মোঃ আবু ছালেহ্ রেমিট্যান্সের প্রশংসা দেশের অর্থনীতির নীরব নায়ক প্রবাসীরা আজ কতটা নিরাপদ? মোস্তানছিরুল হক চৌধুরী এডভোকেট এ এম মোয়াজ্জেম হোসেন: সমাজ পরিবর্তনের এক কৃতি পুরুষ। মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পটিয়া পৌরসভায় ১০০০ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন।

বোয়ালখালীতে ফসল রক্ষার অজুহাতে বাবুই পাখির বাসা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের শাস্তি

  • সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফসলের ক্ষতির অভিযোগে বাবুই পাখির বাসা ভাঙার ঘটনায় এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্টের বাজার ভুবনেশ্বরী মাতৃ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বাচা মিয়া (৪৮) রাস্তার ধারের একটি তালগাছে ঝুলে থাকা প্রায় ২৭টি বাবুই পাখির বাসা বাঁশ দিয়ে ভেঙে দেন।
এতে বাসায় থাকা প্রায় ৫০-৬০টি বাবুই ছানা মারা গেছে।
খবর পেয়ে বিকেল তিনটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়।
স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য অয়ন মল্লিক জানান, গত দুইদিন ধরে বাসাগুলো ভেঙে ফেলা হয়।

অভিযুক্ত বাচা মিয়ার দাবি, বাবুই পাখি তার ফসলের ক্ষতি করছিল। এ কারণেই তিনি বাসাগুলো ভেঙে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ ধরনের অপরাধের শাস্তির বিধান রয়েছে।” তিনি জানান, অভিযুক্তের অপরাধ প্রমাণিত হওয়ায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট