1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

পূর্ব পাড়া বায়তুল রফিক জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪৮১ পঠিত

মুহাম্মদ আকতার উদ্দিন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর বাজালিয়া এলাকায় অবস্থিত পূর্ব পাড়া বায়তুল রফিক জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি জনাব নুরুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আনিস সিকদার, বিশিষ্ট শিল্পপ্রতি দানবীয় লায়ন মুহাম্মদ আমান উল্লাহ আমান,
বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী জনাব আবদুল হক, বিশিষ্ট ব্যাংকার মোজাফফর আহমদ, মাস্টার ওমর ফারুক, মাস্টার আয়ুব আলী চৌধুরী মাস্টার
সৈয়দ মেম্বার, সাবেক মেম্বার মোহাম্মদ হোসেন, জনাব মোরশেদুল আলম তুহিন, দাতা সদস্য জনাব আবদুল গনি, হাসান আলী, সাবেক প্রধান শিক্ষক নজরুল মাস্টার, শাহজাহান মাস্টার, বোরহান মাস্টার, শহীদুললাহ কায়সার, ইউনুস, সাবেক মেম্বার মোস্তাফিজুর রহমান, আকতার আহমদ, সিদ্দিক ও ফরিদ উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ উপলক্ষে বিকাল ৩টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মসজিদের সফল নির্মাণ কাজ এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, আল্লাহর ঘর নির্মাণে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। তাই সবাইকে আন্তরিকভাবে দান করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ করা হয়, সামান্য দানও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হয়ে পরকালে স্থায়ী সওয়াবের কারণ হতে পারে।
দান করতে আগ্রহীদের জন্য ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট