1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বেতবুনিয়া বেণুবন উত্তমানন্দ বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অষ্টপরিষ্কা সংঘদান ও জ্ঞাতিভোজন পালন

  • সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২০২ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ, রাঙ্গামাটি প্রতিনিধি

শুক্রবার (২৪ এপ্রিল)২৬খ্রিঃ রাঙ্গামাটি সদরস্থ কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন’র বেণুবন উত্তমানন্দ বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অষ্টপরিষ্কার সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান পালিত হয়েছে।
বিহার অধ্যক্ষ ভদন্ত অজিতানন্দ মহাথের’র শ্রদ্ধেয় পিতা কুমিল্লা জেলার লালমাই উপজেলার আলোকদিয়া গ্রামের কৃতি সন্তান প্রয়াত অনন্ত বড়ুয়া (ধর্মবংশ)-এর ১৬তম মৃত্যুবার্ষিকী এবং মাতা প্রয়াত শান্তি বালা বড়ুয়ার তিথি উপলক্ষে পুত্র-কন্যা ও পরিবারের সদস্যদের আয়োজনে এই ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়।
পশ্চিম সোনাইছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নাইন্দা বাসা মহাথের’র সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যম মনাইপাড়া শান্তিদ্বয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথের।
সদ্ধর্মদেশনা প্রদান করেন পূর্ব মনাইপাড়া শান্তি নিকেতন বিহারের অধ্যক্ষ ভদন্ত নাইন্দাচারা মহাথের, শীলছড়ি অভয় অরণ্য ভাবনা কুঠিরের অধ্যক্ষ ভদন্ত সাধনানন্দ মহাথের, বেণুবন সোনাইছড়ি সব্ব মঙ্গল বুদ্ধ ধাতু জাদী বিহারের অধ্যক্ষ ভদন্ত রাহুলাপায়া থের,বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত উত্তরা থের-এবং সোনাইছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাদ্বীপ থের সহ
প্রধান পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র নির্মল বড়ুয়া মিলন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, এবং -সভাপতি মাষ্টার প্রকাশ বড়ুয়া, মাষ্টার পংকজ কুসুম বড়ুয়া, সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বেতবুনিয়া, মনাইপাড়া ও বেনুবণ এলাকার দায়িক-দায়িকা, বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধিসহ প্রয়াত অনন্ত বড়ুয়া (ধর্মবংশ)-এর পরিবারবর্গ একত্রিত হয়ে প্রায় দুই শতাধিক পুণ্যার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বেণুবন উত্তমানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মাহাথের

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট