1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

দুবাইয়ে বোয়ালখালীর এক প্রবাসীর মৃত্যু

  • সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৩৫ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বাসিন্দা আহম্মদ হোসেন (৫৫) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মারা গেছেন।

শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, তিনি স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) জনিত কারণে মারা গেছেন।

আহম্মদ হোসেন পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মরহুম নুরুল আবছারের ছেলে। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

স্বজনরা জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে প্রবাসে কর্মরত ছিলেন। সর্বশেষ সাত মাস আগে দেশে এসে আবার দুবাইয়ে ফিরে যান।
তার ভাতিজা মো. সাহেদ বলেন, দুবাইয়ের ফজিলাহ এলাকায় জুমার নামাজ শেষে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট