1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনজুমান ট্রাস্টের ওরস ও কোরবানীর চামড়া কালেকশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শাহী জামে মসজিদ মুসল্লী পরিষদের সভা অনুষ্ঠিত বোয়ালখালী ফুটবল খেলোয়াড় সমিতির আহ্বায়ক কমিটি গঠিত মিডিয়া সমাজের দর্পণ, সাংবাদিকগণ সেই দর্পণের ম্যাজিশিয়ান: প্রফেসর ড. আসিফ মিজান এবার বর্ষাকালে শহর ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের রত্নগর্ভা মা সম্মাননায়: সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই -প্রফেসর হাসিনা জাকারিয়া চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে নানিয়ারচর সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ; উপাচার্য, চাকসু ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়। চট্টগ্রাম নাগরিক ফোরামের সভায় বক্তারা “চট্টগ্রাম জলাবদ্ধার স্থায়ী নিরসনের লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক”

মিডিয়া সমাজের দর্পণ, সাংবাদিকগণ সেই দর্পণের ম্যাজিশিয়ান: প্রফেসর ড. আসিফ মিজান

  • সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৭ পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৯ মে, ২০২৬

‘মিডিয়া হলো সমাজের দর্পণ, আর সাংবাদিকগণ হলেন সেই দর্পণের নিপুণ ম্যাজিশিয়ান। তাদের কলম ও ক্যামেরার মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র ফুটে ওঠে।’ আজ শনিবার রাজধানীর বানানীতে ম্যাজিক বাংলা টিভির স্টুডিওতে আয়োজিত “ম্যাজিক বাংলা টিভি’র ‘প্রতিনিধি সম্মেলন-২০২৬”-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিদেশে প্রথম বাংলাদেশি ভিসি “প্রোফেসর ড. শেখ আসিফ এস. মিজান”।

সকাল ১০টায় সারা দেশ থেকে আগত প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সম্মেলন শুরু হয় এবং বিকাল সাংবাদিকতার ৫টায় সমাপ্ত হয়। সংবাদের মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাজিক বাংলা টিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ ছফির উল্লাহ শিকদার।

প্রফেসর ড. আসিফ মিজান তাঁর বক্তব্যে সাংবাদিকদের নৈতিকতার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে বলেন:
> “সাংবাদিকদের হতে হবে সমাজের সবচেয়ে বিশ্বস্ত, নৈতিকতাপূর্ণ ও সাহসী কণ্ঠস্বর। কারো ব্যক্তিগত সম্মান বা ‘পার্সোনাল ডিগনিটি’ ক্ষুণ্ণ না করে ধর্মীয় মূল্যবোধ ও মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করে সংবাদ পরিবেশন করতে হবে। সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবাদিকতাকে হতে হবে একটি পবিত্র হাতিয়ার।”

এআই এক্সপার্ট মোহাম্মদ আরিফুল ইসলাম সাংবাদিকদের আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, “ভবিষ্যৎ সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের মাধ্যমে তথ্য যাচাই ও সংবাদ প্রস্তুতিতে আরও গতিশীলতা ও দক্ষতা অর্জন করতে হবে।”

দৈনিক দুর্নীতি পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান তার বক্তব্যে মাঠপর্যায়ের সাংবাদিকদের ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরেন এবং পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় ধৈর্য ধরার পরামর্শ দেন।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহি উদ্দিন আমিন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানবাধিকারের প্রতি যত্নবান হওয়া এবং অবহেলিত মানুষের কণ্ঠস্বর হওয়ার ওপর জোর দেন তিনি।

সভাপতির বক্তব্যে মোঃ ছফির উল্লাহ শিকদার বলেন, “ম্যাজিক বাংলা টিভি সবসময় সত্য ও নির্ভুল তথ্যে বিশ্বাসী। সংবাদ সংগ্রহে বস্তুনিষ্ঠতা বজায় রাখা আমাদের প্রধান অঙ্গীকার।” তিনি প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের আশ্বাস দেন।

সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যার কথা এবং পেশাগত কিছু দাবিদাওয়া তুলে ধরেন, যা কর্তৃপক্ষ গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেয়।

ম্যাজিক বাংলা টিভি ডট কম-এর সম্পাদক শেখ মো: শাহিনুর রহমান উজ্জ্বল এর চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ম্যাজিক বাংলা টিভি পরিবারের এই আয়োজনে উপস্থিত সকলেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ গড়ার নতুন শপথ গ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট