1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্টেশন পরিস্কার করে দিন চলত বুবির, ছিনতাইকারীর হামলায় মর্মান্তিক মৃত্যু ভূজপুরে সদর দপ্তর রেখে ফটিকছড়ি উত্তর উপজেলার গেজেট প্রকাশ প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিন ব্যাপী উৎসব সম্পন্ন পটিয়া পৌরসভায় টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী হাজী আবুল বশর সিআইপি। প্রথম বারের মতো আসামে দুর্গাপূজার অনুষ্ঠান করতে যাচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার ইংরেজি ২য় পত্র পরীক্ষা স্থগিত ব্রাজিলের জার্সি গায়ে যাচ্ছিলেন বড় পর্দায় খেলা দেখতে ফ্লাই ওভারে শেষ হয়ে গেল সব ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো আর্জেন্টিনাসহ ৬ দেশ টানা বৃষ্টিতে পটিয়াজুড়ে জলাবদ্ধতা,জনজীবনে দুর্ভোগ।

বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই।

  • সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৩৪ পঠিত

মোঃ শেখ ফরিদ মিরসরাই ।

বিনম্র শ্রদ্ধা ও বিদায়, হে বীর মুক্তিযোদ্ধা।ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ্ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

উনার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ।

মরহুমের জানাযা আগামীকাল (বৃহস্পতিবার) জোহরের পর মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (জন্ম ১২ জানুয়ারি ১৯৪৩)

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের একজন প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা।

তিনি ১৯৭০ থেকে ২০১৮ পর্যন্ত বিভিন্ন মেয়াদে মোট ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

জন্ম ১২ জানুয়ারি ১৯৪৩, ৪ নং ধুম ইউনিয়ন মিরসরাই চট্টগ্রাম।

শিক্ষা প্রকৌশলী (ইঞ্জিনিয়ার)।

মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন।

রাজনৈতিক ক্যারিয়ার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য (১ নম্বর) এবং সাবেক সংসদীয় বোর্ডের সদস্য।

সংসদীয় আসন চট্টগ্রাম-১ (মিরসরাই) থেকে নির্বাচিত (১৯৭০, ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮)।

মন্ত্রীত্ব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী (২০১৪-২০১৯), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী (১৯৯৬)।

বিশেষ অবদান তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে একজন। এছাড়া, মিরসরাইতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট