1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

স্বামীর মৃত্যুর ২৬ ঘণ্টার ব্যবধানে স্ত্রীরও মৃত্যু, শোকে স্তব্ধ রাঙ্গুনিয়ার পরিবার

  • সময় শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭৮ পঠিত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্বামীর মৃত্যুর মাত্র ২৬ ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্ত্রীও। একই পরিবারের দু’জনের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া ওয়ার্ডের মেম্বার পাড়ার বাসিন্দা বুধা মিয়া (৫৫) বুধবার সারাদিন কৃষিকাজ শেষে সন্ধ্যায় বাড়িতে ফেরেন। পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক সময় কাটানোর পর রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগতে শুরু করেন। পরিবারের লোকজন দ্রুত প্রতিবেশীদের সহযোগিতা চান। পরে রাত প্রায় ২টা ৩০ মিনিটের দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিছানায় শোয়ানোর কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্বামীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় একই ধরনের শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী নুর জাহান বেগম (৫০)। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে রাজারহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি বারবার বাড়িতে ফিরে যাওয়ার আকুতি জানান। গভীর রাতে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হলে বিছানায় শোয়ানোর কিছুক্ষণের মধ্যেই শুক্রবার ভোর রাত ৪টা ৪০ মিনিটে তিনিও মৃত্যুবরণ করেন।
একই পরিবারের স্বামী-স্ত্রীর এমন পরপর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীরা জানান, দু’জনের মধ্যে ছিল গভীর ভালোবাসা ও পারিবারিক বন্ধন। তাদের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট