1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চলন্ত সিএনজিতে নারী শ্রমিককে ছিনতাই, মূল আসামী গ্রেফতার।

  • সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২২৪ পঠিত

 

পটিয়া প্রতিনিধি।

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন গৈরালা এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশায় এক নারী শ্রমিককে ছিনতাইয়ের ঘটনায় মূল আসামীকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি এবং সিএনজি গাড়ী জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ইন্দ্রপোল লবণ শ্রমিক শাহনাজ আক্তার এ্যানি (২২) চলন্ত সিএনজিতে যাত্রাকালে ৩ জন দুর্ধর্ষ ছিনতাইকারী তার গলায় ছুরি ধরে প্রাণনাশের ভয় দেখিয়ে ব্যবহৃত Samsung Galaxy M11 মডেলের একটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে ভুক্তভোগীকে চলন্ত গাড়ী থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে এসআই (নিঃ) আনবিক চাকমা সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একই দিন রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে পটিয়া থানাধীন ১০ নং ধলঘাট ইউনিয়নের ধরপাড়া এলাকা থেকে ঘটনার মূল আসামী মোঃ খোরশেদ (২৬)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খোরশেদের পিতা মৃত পিয়ার আহাম্মদ এবং মাতা নুর বেগম।
তার বাড়ি পটিয়া উপজেলার ৯(ক) নং বড়লিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঠাকুর বাড়ী এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামীর কাছ থেকে ভুক্তভোগীর ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত একটি স্টিলের ছুরি এবং ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট