1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক অটোরিক্সা চালক। আমার প্রিয় জন্মভূমি: পটিয়া বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকায় জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত- যৌতুক মাদক ও ধর্ষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: চট্টগ্রামের পুলিশ সুপার অফিস সহকারী থেকে মার্কিন গবেষণায় : ফটিকছড়ির আশুতোষের অদম্য জয়যাত্রা। কবিতাঃ আমিও তো! – পিন্টু চৌধুরী ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির অনুমোদন চাঁদাবাজির অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের ভাই ওয়াহিদুল আলম আটক বোয়ালখালীতে মনির আহম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ বিলুপ্তির পথে সমাজব্যবস্থা, বাড়ছে পারিবারিক কলহ। -আলমগীর আলম

পটিয়ায় সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক অটোরিক্সা চালক।

  • সময় সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩০ পঠিত

আলমগীর আলম,পটিয়া।

পটিয়ায় মানবতা ও সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কেলিশহর ইউনিয়নের এক অটোরিক্সা চালক।
তার মহানুভবতায় হারিয়ে যাওয়া বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরে পেয়েছেন এক নারী।
জানা যায়,গতকাল ওই নারী অটোরিক্সাযোগে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত একটি ব্যাগ ফেলে যান। ব্যাগটিতে নগদ ২ লাখ ৮০ হাজার টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ব্যাগ হারানোর বিষয়টি বুঝতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং দিশেহারা হয়ে পড়েন।
এদিকে, পটিয়া আদালতের সামনে ব্যাগটি দেখতে পান এক সৎ অটোরিক্সা চালক। ব্যাগটি নিজের কাছে রেখে তিনি মালিকের সন্ধানে অপেক্ষা করতে থাকেন। পরে যোগাযোগের মাধ্যমে প্রকৃত মালিককে খুঁজে বের করে সবকিছু নিরাপদে তার হাতে তুলে দেন।
ব্যাগ ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই নারী। কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে তিনি অটোরিক্সা চালককে ২০ হাজার টাকা পুরস্কার দিতে চাইলে, তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। শুধু যাতায়াতের ভাড়া বাবদ ৩০০ টাকা নিয়ে সবার কাছে দোয়া চান।
স্থানীয়দের মতে, বর্তমান সময়ে এমন সৎ ও মানবিক মানুষ সমাজের জন্য অনুকরণীয়। তার এই মহৎ কাজ প্রমাণ করে, মানবতা এখনো বেঁচে আছে এবং সমাজে এখনো ভালো মানুষের অভাব হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট