1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্টেশন পরিস্কার করে দিন চলত বুবির, ছিনতাইকারীর হামলায় মর্মান্তিক মৃত্যু ভূজপুরে সদর দপ্তর রেখে ফটিকছড়ি উত্তর উপজেলার গেজেট প্রকাশ প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিন ব্যাপী উৎসব সম্পন্ন পটিয়া পৌরসভায় টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী হাজী আবুল বশর সিআইপি। প্রথম বারের মতো আসামে দুর্গাপূজার অনুষ্ঠান করতে যাচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার ইংরেজি ২য় পত্র পরীক্ষা স্থগিত ব্রাজিলের জার্সি গায়ে যাচ্ছিলেন বড় পর্দায় খেলা দেখতে ফ্লাই ওভারে শেষ হয়ে গেল সব ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো আর্জেন্টিনাসহ ৬ দেশ টানা বৃষ্টিতে পটিয়াজুড়ে জলাবদ্ধতা,জনজীবনে দুর্ভোগ।

প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের ২৫৭০ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১২৭ পঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার পাঁচখাইন সার্বজনীন শান্তিকুঞ্জ বিহারে প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের উদ্যোগে ২৫৭০ বুদ্ধ পূর্ণিমা উদযাপন, ৩১তম ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ মে, (শুক্রবার) বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা ধর্মসারথী সচ্চিতানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন শাকপুরা শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক সাধক ডালিম বড়ুয়া। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনীয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত বরণ হাজারী। প্রধান আলোচক ছিলেন বুড্ডিষ্ট মঙ্ক সোসাইটির সভাপতি ধর্মধারী পুন্নানন্দ মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্ধর্মশ্রী বিপসসী মহাথের, ভদন্ত ইদ্দিপঞ্ঞ মহাথের, ভদন্ত বি. সত্যানন্দ থের, কর্মযোগী কীর্ত্তিপাল থের ও শ্রদ্ধাশ্রী থের।সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডিপলু বড়ুয়া (এনএসআই, রাউজান, চট্টগ্রাম), শ্যামল মিত্র বড়ুয়া, প্রাক্তন উপপরিচালক, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং লায়ন উজ্জল কান্তি বড়ুয়া।অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক যিশু বড়ুয়া এবং শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন শিক্ষক সুজন বড়ুয়া। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন শ্রীমতি নেলী বড়ুয়া, জিতু বড়ুয়া ও ব্যবসায়ী তিলক বড়ুয়া চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, মহামানব গৌতম বুদ্ধের বাণী ও সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অনুশীলনের মাধ্যমে প্রতিটি ব্যক্তি অন্যায়, অকুশল ও মন্দকর্ম পরিহার করে সুন্দর ও আদর্শ জীবন গঠন করতে সক্ষম হবে। ভদন্ত বুদ্ধপ্রিয় থের ও করুনানন্দ ভিক্ষুর সঞ্চালনায় ত্রিপিটক থেকে বুদ্ধবাণী পাঠ করেন নিরুধানন্দ শ্রমণ ও সুদর্শী শ্রমণ। অনুষ্ঠানে শান্তিকুঞ্জ বিহার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলার অভিভাবক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট