1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ

  • সময় বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৮৭ পঠিত

 

পটিয়া প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও ব্যস্ততম পটিয়া রেলওয়ে স্টেশনে ভাসমান যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের নামাজ আদায়ের সুবিধার্থে নির্মিত “ইবাদতখানা” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত ২৭ মে (বুধবার)বিকেল ৫টায় আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মুহাম্মদ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইদগাঁও আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ও স্টেশন রোড শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিম রানা, এপেক্স বাংলাদেশ জেলা–৩ এর গভর্নর ইঞ্জিনিয়ার মোঃ মহসিন,সদ্য অতীত জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান এবং জেলা–৩ এর সেক্রেটারি এপেক্সিয়ান মোঃ আরিফ খান, পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার, প্রেমা বডুয়া,তন্ময় চৌধুরী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপেক্সিয়ান মুহাম্মদ জসীম উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাইদগাঁও মোজাহেরুল ইসলাম সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল ও পটিয়া স্টেশন শাহী জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম -দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এপে: মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, যাত্রী কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি মোঃ বিনজুর রহমান, ক্লাব পরিচালক মীর এরশাদুর রহমান, এপেক্স ক্লাব অব আগ্রাবাদের প্রেসিডেন্ট এপে: আব্দুর রহিম খন্দকার, এপেক্স ক্লাব অব চিটাগাং এর এক্সপানশন ডিরেক্টর ইঞ্জিনিয়ার দাউদ, চট্টগ্রাম -দোহাজারী- কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আইয়ুব আলী, পটিয়া ক্লাব পরিচালক এপে: মোঃ নাঈম উদ্দিন আলমদার, ডা. নূর খান,বিশিষ্ট ব্যবসায়ী মফিজুর রহমান, পটিয়া ক্লাব পরিচালক এপে: মোঃ আব্দুল মোমেন, মোহাম্মদ নাসির উদ্দিন, মোঃ শাহাদাত হোসেন,মোঃ শফিউল আলম, মোঃ ইকবাল হোসাইন, বিশিষ্ট ব্যাংকার মোঃ আবুল কালাম আজাদ রবিন, মোঃ জামাল উদ্দিন, মোঃ মাসুদ করিম খান, মোঃ আবুল হাসান আজাদ হিরো, হাবিবুর রহমান,পটিয়া রেলওয়ে স্টেশন বুকিং সহকারী রথিন চন্দ্র রায়, পোর্টার আরাফাত হোসেন, পয়েন্টসম্যান সাইফুল ইসলাম ,মিনহাজুর রহমান রাহুল, সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পটিয়া রেলস্টেশন দক্ষিণ চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল রেলস্টেশন। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে যাত্রীদের নামাজ আদায়ের জন্য একটি নির্দিষ্ট স্থানের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। এপেক্স ক্লাব অব পটিয়ার এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক একটি পদক্ষেপ।
সভাপতির বক্তব্যে এপেক্সিয়ান মুহাম্মদ জসীম উদ্দিন বলেন, “মানব সেবাই এপেক্সের মূল লক্ষ্য। সাধারণ যাত্রীদের ধর্মীয় চাহিদার কথা বিবেচনা করেই এই ইবাদতখানা স্থাপন করা হয়েছে।”

প্রধান অতিথির বক্তব্যে এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এপে: মুহাম্মদ লিয়াকত আলী বলেন, “মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগই এপেক্সের মূল পরিচয়। পটিয়া রেলস্টেশনে ইবাদতখানা স্থাপন নিঃসন্দেহে একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগ।”

বক্তারা এ ধরনের জনসেবামূলক কার্যক্রমে সমাজের বিত্তবান ও সেবামূলক সংগঠনগুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট