1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়ার দক্ষিণ ঘাটায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল ছাত্র-যুব সমাজ।

  • সময় শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৯৮ পঠিত

পটিয়া প্রতিনিধি।

পটিয়া পৌরসভার দক্ষিণ ঘাটা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান একটি মাদক বিক্রি ও সেবনের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এলাকার ছাত্র ও যুব সমাজ। পরে স্থানীয়দের উপস্থিতিতে আস্তানাটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ঘাটা এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি মাদক বিক্রি ও সেবনের কার্যক্রম পরিচালনা করে আসছিল। এতে এলাকার যুবসমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় এলাকার সচেতন ছাত্র-যুবক ও সাধারণ মানুষ একত্রিত হয়ে মাদকের ওই আস্তানার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে তারা আস্তানাটি ভেঙে ফেলে এবং সেখানে থাকা বিভিন্ন সামগ্রী ধ্বংস করে দেয়।
এ সময় এলাকাবাসী মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, প্রতিটি এলাকায় সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধই হতে পারে সবচেয়ে কার্যকর পদক্ষেপ।”
এলাকাবাসী দেশের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি নিজ নিজ এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট