1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সময় শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৬৮ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী এলাকা থেকে ইমরান হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আসকর পাড়া আইসক্রিম ফ্যাক্টরি এলাকায় নিজ ঘর থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া কেটে মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ইমরান হোসেন ওই এলাকার মৃত বজল করিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে পরিবারের দাবি।

ইমরানের ভাই মো. ইমন হোসেন জানান, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ছিলেন। তার স্ত্রী গৃহকর্মীর কাজ করেন এবং তাদের এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে নিজ ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে টিনের ফাঁক দিয়ে তাকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়দের সহায়তায় বোয়ালখালী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট