1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ি বিড়ম্বনা!  নারী-শিশু রোগীর অবস্থা কাহিল

  • সময় মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৭১ পঠিত

 

মুহাম্মদ জুয়েল, বোয়ালখালী :

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের দ্বিতীয় তলায় উঠার সিঁড়িতে বসানো হচ্ছে টাইলস।

এই কারণে সিঁড়িটি দিয়ে রোগী ও স্বজনদের চলাচল বন্ধ রাখা হয়েছে। এর বিকল্প পথ হিসেবে আরেক ভবনের সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে।

তবে চলমান টাইলসের কাজের কারণে দ্বিতীয়তলা থাকা মহিলা শিশু ওয়ার্ডের রোগীদের ওঠা নামায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নেই কোনো ট্রলি বা হুইল চেয়ার।

মঙ্গলবার (২ জুন) সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি প্রধান সিঁড়িতে টাইলস বসানোর কাজ শুরু হয়। ফলে নতুন ভর্তি হওয়া রোগীদের ওই পথ ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।

 

স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে পুরুষ ওয়ার্ড এবং পুরাতন ভবনের দ্বিতীয় তলায় শিশু ও মহিলা ওয়ার্ড অবস্থিত। দুপুরে পশ্চিম গোমদণ্ডী তালুকদার বাড়ি এলাকার জাহেদা বেগম (৫৫) নামে এক ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। শারীরিকভাবে দুর্বল হওয়ায় তিনি নিজে হাঁটতে পারছিলেন না। দুই স্বজনের সহায়তায় মহিলা ওয়ার্ডে নেওয়ার সময় তারা সিঁড়ির সামনে গিয়ে দেখতে পান পথটি বন্ধ।

পরে টাইলস মিস্ত্রীরা তাদের অন্য সিঁড়ি ব্যবহার করতে বলেন। এতে অনেক কষ্টে নতুন ভবনের পুরুষ ওয়ার্ডের পাশের সিঁড়ি ব্যবহার করে তাকে মহিলা ওয়ার্ডে পৌঁছাতে হয়।

এভাবে নতুন ভর্তি হওয়া আরও অনেক রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীদের স্বজনরা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তোফায়েল আহমদ বলেন, নোটিশ দেওয়া হয়নি। তবে জরুরি বিভাগের কর্মরত স্টাফদের নতুন রোগীদের বিকল্প সিঁড়ির দিকনির্দেশনা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট