1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চোখ ধাঁধানো টর্চের আলো, মরিচের গুঁড়া ছুড়ে ব্যবসায়ীকে ছিনতাই

  • সময় বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৮৬ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে রাতে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর চোখে টর্চের তীব্র আলো ফেলে ও মরিচের গুঁড়া ছুড়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী গৌতম চৌধুরী (৪৬)।

জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাকপুরা চৌমুহনী বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন গৌতম চৌধুরী। তিনি বাজারে ‘লোকনাথ ক্লথ স্টোর’ নামে একটি কাপড়ের দোকান পরিচালনার পাশাপাশি মোবাইল ব্যাংকিং এজেন্ট হিসেবেও লেনদেন করেন। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তার পাশে ঝোপের আড়ালে ওৎ পেতে থাকা দুই যুবক তার পথরোধ করে। এ সময় তারা চোখে শক্তিশালী টর্চের আলো ফেলে এবং মুখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে। পরে ভারী কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করে সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ১৮ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সারোয়াতলী ইউনিয়নের গগন সেন বাড়ির বাসিন্দা গৌতম চৌধুরী বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দুই যুবক পথরোধ করে চোখে টর্চের আলো ফেলে। কিছু বুঝে ওঠার আগেই মুখে মরিচের গুঁড়া ছুড়ে আঘাত করে। পরে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। দীর্ঘদিনের চেনা পথও এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ঘটনার পর মঙ্গলবার (৯ জুন) বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট