1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে নারী আহত চোখ ধাঁধানো টর্চের আলো, মরিচের গুঁড়া ছুড়ে ব্যবসায়ীকে ছিনতাই সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি প্রকল্পে ৫ তলা দৃষ্টিনন্দন জামে মসজিদ কমপ্লেক্স নির্মানের সিদ্বান্ত, নগরায়নের স্বার্থে শাহ আমানত সেতুর টোল প্রত্যাহারের দাবী পটিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় আরও ১; আটক ১ বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত লায়ন সৈয়দ হারুন এমজিএফ চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীসেবা উন্নয়নের দাবিতে স্মারকলিপি প্রদান কবিতাঃ কেমন বাজেট চাই -মো: ওসমান হোসেন সাকিব এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ

বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে নারী আহত

  • সময় বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৪ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

বোয়ালখালীতে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী (৩০) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বেঙ্গুরা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার বলেন, সকাল পৌনে ৯টার দিকে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত এক নারীকে হাসপাতালে আনা হয়। তার মাথায় আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. মোক্তার বলেন, সকালে বেঙ্গুরা রেলগেট এলাকায় কক্সবাজারমুখী ট্রেনের ছাদ থেকে এক নারী নিচে পড়ে আহত হন। তিনি অচেতন থাকায় তার পরিচয় জানা যায়নি।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, সকাল ৮টার দিকে সৈকত এক্সপ্রেস ট্রেন বেঙ্গুরা স্টেশন অতিক্রম করার সময় এক নারী ছাদ থেকে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট