1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় হযরত মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে দুর্ধর্ষ চুরি। পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা গুরুতর আহত। ছড়া: ভাদ্র আশ্বিনের দেশে -স্বর্ণা তালুকদার বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে নারী আহত চোখ ধাঁধানো টর্চের আলো, মরিচের গুঁড়া ছুড়ে ব্যবসায়ীকে ছিনতাই সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি প্রকল্পে ৫ তলা দৃষ্টিনন্দন জামে মসজিদ কমপ্লেক্স নির্মানের সিদ্বান্ত, নগরায়নের স্বার্থে শাহ আমানত সেতুর টোল প্রত্যাহারের দাবী পটিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় আরও ১; আটক ১ বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত লায়ন সৈয়দ হারুন এমজিএফ চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীসেবা উন্নয়নের দাবিতে স্মারকলিপি প্রদান কবিতাঃ কেমন বাজেট চাই -মো: ওসমান হোসেন সাকিব

পটিয়ায় হযরত মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে দুর্ধর্ষ চুরি।

  • সময় বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩৩ পঠিত

 

পটিয়া প্রতিনিধি।

পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী হযরত মকবুল শাহ (রহ.) মাজারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তরা মাজারের দানবাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গভীর রাতে একদল চোর মাজার প্রাঙ্গণে প্রবেশ করে দানবাক্স ভেঙে ভেতরে থাকা অর্থ হাতিয়ে নেয়। সকালে মাজারে আগত ভক্তরা দানবাক্সের ভাঙা অবস্থান দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন।
খবর পেয়ে মাজার পরিচালনা কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে সংঘবদ্ধ চক্র এ চুরির ঘটনা ঘটিয়েছে। তবে দানবাক্সে থাকা কত টাকা চুরি হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, মাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট