1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান পটিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসপি মাসুদ আলম। পটিয়ায় হযরত মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে দুর্ধর্ষ চুরি। পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা গুরুতর আহত। ছড়া: ভাদ্র আশ্বিনের দেশে -স্বর্ণা তালুকদার

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন।

  • সময় শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩৫ পঠিত

পটিয়া প্রতিনিধি।

ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর ম্যাচগুলো দর্শকদের একসঙ্গে উপভোগ করার সুযোগ করে দিতে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং পটিয়া জেনারেল হাসপাতালের সৌজন্যে বড় পর্দার প্রজেক্টরের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া উপজেলা পরিষদ গেইটের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করা হয়।
আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে, যাতে ফুটবলপ্রেমীরা উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করতে পারেন।
এ উদ্যোগের ফলে ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিশ্বকাপের আনন্দ আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়াবিদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এ ধরনের আয়োজন ক্রীড়াপ্রেমীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের খেলা বড় পর্দায় উপভোগ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট