1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পটিয়া পৌরসভায় ১০০০ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন।

  • সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৮৫ পঠিত

আলমগীর আলম, পটিয়া।

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটিয়া পৌরসভায় ছয় মাসব্যাপী ১০০০টি বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে পটিয়া পৌরসভা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক, প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক, হিসাব রক্ষক মুহাম্মদ হারুন অর রশীদ, কর নির্ধারক মোহাম্মদ শরীফ খান, লাইসেন্স পরিদর্শক বিধান দাশ, কনজারভেন্সি পরিদর্শক অরজিত কুমার দে, কর আদায়কারী মোহাম্মদ হোসেন, উচ্চমান সহকারী আবদুল মন্নানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশের অন্যতম বন্ধু। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
পটিয়া পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, আগামী ছয় মাসের মধ্যে পরিকল্পিতভাবে ১০০০টি গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
একই সঙ্গে নাগরিকদেরও নিজ উদ্যোগে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
উদ্বোধন শেষে অতিথিরা পৌরসভা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং কর্মসূচির সফল বাস্তবায়ন কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট