1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান।

  • সময় সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৭৮ পঠিত

আলমগীর আলম , পটিয়া।

“সৃষ্টির সেবা করাও আল্লাহর ইবাদত” এই মানবিক আদর্শকে সামনে রেখে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আলমদার পাড়া শাখার উদ্যোগে তিনজন বিবাহ উপযুক্ত কন্যার বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এবং মহান মুর্শিদ রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ)-এর নির্দেশিত মানবসেবামূলক কর্মসূচির অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।
শুক্কুরবার পটিয়া উপজেলার আলমদার পাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত তিন কন্যার অভিভাবকদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। সম্পূর্ণ কর্মসূচির ব্যয়ভার বহন করে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, পটিয়া আলমদার পাড়া শাখা।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার মাইজভান্ডারী হক কমিটির “গ” জোনের সমন্বয়কারী শহিদুল আলম, শহিদুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর তালুকদার, আবু তালেব, শাখা কমিটির সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক ইমরানুল হক আসিফসহ শাখা কমিটির নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এতে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা।
মানবকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট