1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১৭ পঠিত

পটিয়া প্রতিনিধি।

পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বাজারের সার্বিক পরিবেশ, ব্যবসার উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ আবদুর রশীদ সওদাগর, ব্যবসায়ী নেতা আবদুল আলীম, সাংবাদিক আলমগীর আলমসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ব্যবসায়ীদের ঐক্য, সততা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা সম্ভব। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং ক্রেতাদের উন্নত সেবা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর বলেন, ব্যবসায়ীদের মধ্যে ঐক্যই সমিতির সবচেয়ে বড় শক্তি। সকল সদস্যের মতামতকে গুরুত্ব দিয়ে ব্যবসায়ী সমাজের কল্যাণে সমিতির কার্যক্রম আরও বেগবান করা হবে।
সভা শেষে উপস্থিত সদস্যরা ব্যবসায়ী সমাজের সার্বিক উন্নয়ন এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট