1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৯ পঠিত

 

মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনলাইনে অনুষ্ঠিত হয়।

মিরসরাইয়ের মর্মান্তিক ‘মিরসরাই ট্র্যাজেডি’র ১৫ বছর পূর্তি উপলক্ষে নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন। শনিবার (১১ জুলাই) এসোসিয়েশন এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফেরদাউস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রফেসর মোঃ সিরাজ উদ্দিন অধ্যাপক, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ ।বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ নাজমুল আলম। আরও রয়েছেন এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য আবু ছালেক মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, সদস্য মোঃ নুর উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ বাঙালী, আজীবন সদস্য শাকিব মির্জা, আবদুস সালাম সোনা মিয়া, সহ অন্যান্য নেতৃবৃন্ধ উপস্থিতি ছিলেন।

বক্তারা ২০১১ সালের ১১ জুলাইয়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং তাদের শহীদের মর্যাদা ও জান্নাতের সর্বোচ্চ স্থান কামনা করেন।সকালে এসোসিয়েশন পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে এসেছেন।

অনুষ্ঠান শেষে মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট