1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ বন্যাদুর্গত মানুষের মাঝে এমএসকে ফাউন্ডেশনের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ফটিকছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ করেন উপজেলা প্রশাসন। পটিয়ার ভাটিখাইন-ছনহরা কাঠের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ঝুঁকিতে এলাকাবাসীর জীবন। পটিয়া পৌরসভায় গভীর রাতে রান্না করা খাবার নিয়ে পানিবন্দি মানুষের পাশে নুরুল আলম সওদাগর দেনমোহর: ধর্মীয় বিধান থেকে আইনি সুরক্ষা, তবু কেন বঞ্চিত নারী? পটিয়া পৌরসভায় ছিনতাই অপরাধ বৃদ্ধি, আতঙ্কে এলাকাবাসী।

বন্যাদুর্গত মানুষের মাঝে এমএসকে ফাউন্ডেশনের ত্রাণসামগ্রী বিতরণ

  • সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৯ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে এমএসকে ফাউন্ডেশন। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশা লাঘবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা এনামুল হক সিরাজ মাদানী, বিশিষ্ট শিক্ষাবিদ হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের রিয়াদি, ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসলামী চিন্তক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী, বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা মুহাম্মদ সানা উল্লাহ প্রমুখ।

মাওলানা এনামুল হক সিরাজ মাদানী বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের রিয়াদি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও এগিয়ে আসা উচিত। সবাই সম্মিলিতভাবে কাজ করলে দুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমী বলেন,এমএসকে ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস দুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সকলের প্রতি আহ্বান জানাই, নিজ নিজ অবস্থান থেকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান। মহান আল্লাহ তাআলা যেন সকল দুর্গত মানুষকে দ্রুত এই সংকট থেকে মুক্তি দান করেন এবং মানবসেবায় নিয়োজিত সবাইকে উত্তম প্রতিদান দান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট