1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ বন্যাদুর্গত মানুষের মাঝে এমএসকে ফাউন্ডেশনের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ফটিকছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ করেন উপজেলা প্রশাসন। পটিয়ার ভাটিখাইন-ছনহরা কাঠের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ঝুঁকিতে এলাকাবাসীর জীবন। পটিয়া পৌরসভায় গভীর রাতে রান্না করা খাবার নিয়ে পানিবন্দি মানুষের পাশে নুরুল আলম সওদাগর দেনমোহর: ধর্মীয় বিধান থেকে আইনি সুরক্ষা, তবু কেন বঞ্চিত নারী? পটিয়া পৌরসভায় ছিনতাই অপরাধ বৃদ্ধি, আতঙ্কে এলাকাবাসী।

চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

  • সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৫ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ ইউনিয়নে বন্যাকবলিত ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার চরনদ্বীপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২ মেট্রিক টন চাল ২০০ জন উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য শাহনুর হিরু, চরনদ্বীপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামরুল হাসান তালুকদার, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মজিবত উল্লাহ মজু, চরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস খান, ইউপি সদস্য জাহেদুল ইসলাম, যুবদল নেতা মো. বেলাল, বিএনপি নেতা মো. ইসমাঈল, মো. খোকন, হারুন সওদাগর, রুস্তম আলী ও মো. করিমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট