1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১,৪০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • সময় শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৪৮ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:
মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা এলাকার বন্যাকবলিত ১,৪০০ অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন।
সম্প্রতি আয়োজিত এ মানবিক কর্মসূচির আওতায় দুর্গত পরিবারের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সাহাব উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা ও সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল কালাম, অ্যাডভোকেট শামসুল হুদা, গিয়াস উদ্দিন, ফাউন্ডেশনের সভাপতি আলহাজ হামিদ হোছাইন, সিনিয়র সভাপতি আব্দুল হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন এইচ এম ওসমান সরওয়ার এবং কুতুব উদ্দিন কোম্পানি।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য জহুরুল মাওলা, হোসাইন মাহমুদ, বেদারুল ইসলাম রুবেল, নুর মোহাম্মদ, শহীদ মনির, অ্যাডভোকেট শাহজাহান মনির,মাহমুদুল হক, রফিকুল ইসলাম, মোস্তফা রাসেল, মসউদ চৌধুরী, নেজাম উদ্দিন, মনছুর আলম,
ইমাম হোসেন, ইমরান উদ্দিন, আবদুল মোমেন, মো. মহসিন ও ইয়াছিন আরফাতসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক অঙ্গীকারও। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
ত্রাণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এমন মানবিক সহায়তা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করেছে। একই সঙ্গে তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট