1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

  • সময় শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১৫ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

কনফিডেন্স সল্ট লিমিটেডের ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত শ্রমিক দিদারুল আলমের (৩২) বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

শনিবার বিকেলে বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীর বদন আলীর বাড়িতে গিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় নিহত দিদারের বাবা রুহুল আমিনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের বর্তমান পরিস্থিতির খোঁজ নেন।

একপর্যায়ে দিদারের পাঁচ বছর বয়সী মেয়ে জান্নাতুল মাওয়া আফরার মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন সংসদ সদস্য। বাবাকে হারানো শিশুটির পাশে কিছুক্ষণ নীরবে সময় কাটান তিনি।

পরিবারের সদস্যদের উদ্দেশে এরশাদ উল্লাহ বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। সরকারি বিধি অনুযায়ী যেমন ক্ষতিপূরণ দেওয়া হয়, তেমনি যে প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটেছে, তাদেরও দায়িত্ব রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর। জেলা প্রশাসকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। সরকারি অনুদান ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার যাতে দ্রুত ন্যায্য সহায়তা পায়, সে জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, বিএনপি নেতা ইসহাক চৌধুরী, হামিদুল হক মন্নানসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডীতে অবস্থিত কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুন ও বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হন। গুরুতর দগ্ধ দিদারুল আলমের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট