1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হল’: ঐতিহ্যের পাশাপাশি সেবার মানও হোক আধুনিক – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় নবাগত স্টেশন মাস্টারকে ব্যবসায়ী সমিতির সংবর্ধনা ও মতবিনিময় পটিয়া পৌরসভার ০৮ নং ওর্য়াডের অন্নদত্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকার মানুষ, দ্রুত সংস্কারের দাবি। পটিয়ার সন্তান সামিন নূর চৌধুরী যুক্তরাষ্ট্রে উৎকৃষ্ট শিক্ষার্থী গবেষণা পুরস্কারে ভূষিত পটিয়ায় ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকার, গ্রেপ্তার মাদ্রাসার আরেক ছাত্র বানভাসির আর্তনাদ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান বৃষ্টি এলো -স্বণা তালুকদার বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন বিতরণ করল বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ ট্যুরস এন্ড ট্রাভেলস

পটিয়ায় ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকার, গ্রেপ্তার মাদ্রাসার আরেক ছাত্র

  • সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৪ পঠিত

 

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টের

চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি মাদ্রাসায় ৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আদালতের নির্দেশে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া মাদ্রাসার এক শিক্ষকের পাশাপাশি এবার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপর এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষার্থীর নাম মো. জুনায়েদ(১৫)

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়া আজিজিয়া নজিরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় ঘটনাটি ঘটে। সাম্প্রতিক সময়ে ওই মাদ্রাসার ৮বছর বয়সী এক ছাত্র অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসকের পর্যবেক্ষণের পর বলাৎকারের বিষয়টি পরিবারের সামনে আসে।

ঘটনা প্রকাশ্যে এলে ছাত্রের ভাষ্যমতে মাদ্রাসার শিক্ষক বোয়ালখালী উপজেলার শ্রীপুর-করলডেঙ্গা ইউনিয়নের বাসিন্দা হাফেজ ইলিয়াছের ছেলে আবদুল আজিজকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তবে শুরুতে ভুক্তভোগীর পরিবার মামলা না করায় আদালত স্বপ্রণোদিত হয়ে ১৮ জুলাই পটিয়া থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন। পরে ওই দিনই শিশুটির মা বাদী হয়ে আবদুল আজিজকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ ২২ জুলাই ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকার বাসিন্দা মো. দিদারের ছেলে ও একই মাদ্রাসার শিক্ষার্থী মো. জুনায়েদ (১৫)-কে গ্রেপ্তার করা হয়। আদালতের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে গাজীপুর শিশু কেন্দ্রে পাঠানো হয়েছে। বর্তমানে প্রধান আসামি আবদুল আজিজ কারাগারে রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জুনায়েদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ডিএনএ পরীক্ষার ফলাফল পাওয়ার পর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট