1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়ায় নবাগত স্টেশন মাস্টারকে ব্যবসায়ী সমিতির সংবর্ধনা ও মতবিনিময়

  • সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১২৫ পঠিত

 

পটিয়া প্রতিনিধি।

পটিয়া রেলওয়ে স্টেশনের নবাগত স্টেশন মাস্টার আবদুস সালাম ভূঁঞাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে বরণ করে নিয়েছে পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় পটিয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় সমিতির নেতৃবৃন্দ নবাগত স্টেশন মাস্টারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল দায়িত্ব পালন কামনা করেন।

সভায় স্টেশনের সার্বিক পরিবেশ উন্নয়ন, যাত্রীসেবা বৃদ্ধি, নিরাপত্তা জোরদার, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং স্টেশনের উন্নয়নে ব্যবসায়ী সমিতি ও রেলওয়ে কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত স্টেশন মাস্টার আবদুস সালাম ভূঁঞা ব্যবসায়ী সমিতির আন্তরিক অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পটিয়া রেলওয়ে স্টেশনকে আরও আধুনিক, যাত্রীবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি স্টেশনের যেকোনো সমস্যা সমাধানে ব্যবসায়ী, যাত্রী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, অর্থ সম্পাদক আবদুল আলীম, সদস্য আবদুর রশীদ সওদাগর, মোহাম্মদ ইদ্রিস সওদাগর, নুর মোহাম্মদ, সাহাবউদ্দিন, আবদুল খালেক, আলমগীরসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে নবাগত স্টেশন মাস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও স্মৃতিচারণমূলক আলাপচারিতা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ পটিয়া রেলওয়ে স্টেশনের সার্বিক উন্নয়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং স্টেশনকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট