1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন কর্মসুচী অনুষ্ঠিত আসন্ন ইউপি নির্বাচনে আনোয়ারা সদর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আগাম প্রস্তুতি ত্রি-কলা সংগীত একাডেমির ৫ম বর্ষপূর্তি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হল’: ঐতিহ্যের পাশাপাশি সেবার মানও হোক আধুনিক – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় নবাগত স্টেশন মাস্টারকে ব্যবসায়ী সমিতির সংবর্ধনা ও মতবিনিময় পটিয়া পৌরসভার ০৮ নং ওর্য়াডের অন্নদত্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকার মানুষ, দ্রুত সংস্কারের দাবি। পটিয়ার সন্তান সামিন নূর চৌধুরী যুক্তরাষ্ট্রে উৎকৃষ্ট শিক্ষার্থী গবেষণা পুরস্কারে ভূষিত পটিয়ায় ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকার, গ্রেপ্তার মাদ্রাসার আরেক ছাত্র বানভাসির আর্তনাদ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

আসন্ন ইউপি নির্বাচনে আনোয়ারা সদর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আগাম প্রস্তুতি

  • সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৮ পঠিত

 

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টের

আসন্ন স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মাঠপর্যায়ে নানা ধরনের আগাম প্রস্তুতি শুরু করেছেন।

এরমধ্যে রয়েছে ভোটারদের সাথে যোগাযোগ বৃদ্ধি, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়া এবং দলীয় বা ব্যক্তিগত প্রচার-প্রচারণা চালানো। এছাড়াও ভোটারদের খুদে বার্তাও পাঠাচ্ছেন কেউ কেউ। ‎সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা করেছে সরকার। আনোয়ারা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রতিটি গ্রামের মোড়ে মোড়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা জনগণকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও পোষ্টার লাগিয়েছেন। প্রার্থীরা ব্যানার ও পোষ্টারে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ছবি দিয়েছেন এবং নিজেদের রাজনৈতিক ও সামাজিক পদ পদবিও তুলে ধরেছেন।

অন্যান্য জেলার মতো চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ৭ নং সদর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এই সদর ইউনিয়নে সরকারী প্রশাসনের সকল গুরুত্বপূর্ণ অফিস হওয়ায় এই ইউনিয়নটি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করছে।‎ এ উপজেলার সদর ইউনিয়নে প্রায় পাঁচ থেকে ছয় জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিভিন্ন কৌশলে মাঠে নেমেছেন। ক্ষমতাসীন দল বিএনপির একাধিক নেতা প্রার্থী হওয়ার জন্য মাঠে কাজ করছেন। পাশাপাশি রাজনৈতিক দলের বাইরের কয়েকজনের নাম শোনা যাচ্ছে। ‎আনোয়ারা সদরের ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে যারা নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন তাদের মধ্যে অন্যতম মোঃ নূর আলী, আখতারুজ্জামান আখতার, সুশীল ধর চান্দু, মোহাম্মদ ওসমান গণি, শ্রী প্রকাশ সরকার, রাজু দাশ গুপ্ত অন্যতম। ‎সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নূর আলীর রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক কর্মকান্ড। তিনি আনোয়ারা ৭নং সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য (১৯৯৬), উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ( ২০০১), উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নুর আলী ২০১৬ সালে বিএনপির মনোনীত ৭নং আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে অংশ গ্রহণ করেন। ‎তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত ও অনুপ্রাণিত হয়ে আমি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করে আসছি। আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে নিজেকে উপস্থাপন করছি। গত ২০১৬ সালে আমাদের দলের চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া আমাকে দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে নির্বাচন করার সুযোগ দিয়েছিলেন। আমি আশাকরি আমাদের চারবারের সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম সাহেবের সমর্থনে নির্বাচন করলে আনোয়ারা সদর ইউনিয়নবাসী আমাকে বিপুল ভোটে জয়ী করবে। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করব। ‎মোঃ আক্তারুজ্জামান আক্তার ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত। তিনি উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সহ সভাপতি , দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য ও উপজেলা বিএনপির সদস্য ছিলেন। তিনি বলেন, দলের দুঃসময়ে আমি ফ্যাসিষ্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। জেল জুলুম, হুলিয়াসহ সবকিছু মোকাবেলা করে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করে আসছি। আকতার বলেন, বর্তমানে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন এর নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি আমাকে ৭ নং সদর ইউনিয়নবাসী তাদের সেবা করার সুযোগ দিবে। ‎সুশীল ধর চান্দু এর আগে দীর্ঘ প্রায় ৮ বছর এই সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, আমি সদর ইউনিয়নে ৮ বছর সফলভাবে চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত )এর দায়িত্ব পালন করেছি। আমার এই দায়িত্ব পালনকালে আমি সদর বাসীর কল্যাণে অনেক কাজ করেছিলাম। আগামীতেও এই সদর ইউনিয়ন বাসীর কল্যাণে কাজ করার তাগিদেই আমি নির্বাচন করবো। বিশেষ করে সদর বাসীর প্রাণের দাবীর প্রতি সম্মান রেখে নির্বাচনে অংশগ্রহণ করবো। সদর বাসীর প্রতি আমার দৃঢ় বিশ্বাস, তারা আমাকে জয়ী করে আবারো ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দিবে। আমিও তাদের প্রত্যাশা পূরন করার ‎শতভাগ চেষ্টা করে যাবো। ‎চেয়ারম্যান পদপ্রার্থী মোহাং ওসমান গনিও জাতীয়তাবাদী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি ‎আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি ( ১৯৯৭ – ১৯৯৮ ) এবং আনোয়ারা উপজেলা ছাত্রদলের সহ সভাপতি ছিলেন ( ২০০১- ২০০২ )। তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ছাত্র জীবন থেকেই মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও অনুপ্রাণিত হয়ে প্রথম থেকেই আনোয়ারা কর্ণফুলীর মাটি ও মানুষের নেতা, চারবারের সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের সাথে রাজনীতি করছি এবং এখনো প্রিয় নেতা নিজাম সাহেব মহোদয়ের সাথে আছি। তার নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার এখানে শুরু হয়েছে, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই এই সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবো। ‎‎অপর প্রার্থী প্রকাশ সরকার জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন এর সাথেও জড়িত। তিনিও এবার চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি বলেন, আমি চারবারের সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি সাহেবের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি।বিগত নির্বাচনে সাংসদ এর নির্বাচন পরিচালনা কমিটির একজন হয়ে তার জন্য দিনরাত কাজ করে উনাকে চতুর্থবারের মত বিজয়ী করতে ভুমিকা রেখেছিলাম। আমি বিশ্বাস করি আনোয়ারা সদরের ভোটাররা আমাকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করে সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম সাহেবের হাতকে শক্তিশালী করবে। ‎এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান ইউপি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট