1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়ায় বিয়ের অনুষ্ঠানে অতিথি সেজে স্বর্ণ চুরির চেষ্টা, আটক নারী মুচলেখায় মুক্ত

  • সময় শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১২২ পঠিত

পটিয়া প্রতিনিধি।

 

পটিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে অতিথি সেজে স্বর্ণালংকার চুরির চেষ্টার অভিযোগে এক নারীকে হাতেনাতে আটক করেছেন উপস্থিত অতিথিরা।

পরে তাকে জিজ্ঞাসাবাদ ও সতর্ক করার পর মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার পৌরসভার দি কিং অব পটিয়া কনভেনশন হলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে মিশে ওই নারী সুযোগ বুঝে একটি ব্যাগে থাকা স্বর্ণালংকার চুরির চেষ্টা করেন।

তার চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় উপস্থিত কয়েকজন অতিথি তাকে নজরদারিতে রাখেন।

একপর্যায়ে চুরির চেষ্টা করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর উপস্থিত লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন।

পরে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারীর বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

ঘটনার পর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অনেকে মূল্যবান স্বর্ণালংকার ও ব্যক্তিগত জিনিসপত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে ও পারিবারিক আয়োজনে অতিথি সেজে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বাড়ছে।

তিনি সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

দি কিং অব পটিয়া কনভেনশন হলের দায়িত্বশীল কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, বিয়ে বা যেকোনো সামাজিক অনুষ্ঠানে মূল্যবান স্বর্ণালংকার ও ব্যক্তিগত মালামাল নিরাপদে সংরক্ষণ করা উচিত। অপরিচিত কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

পটিয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) জিয়াউর হক জানান এ ঘটনার কথা শুনেছি কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট