1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

“পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” স্লোগানে পটিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

  • সময় শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১১৭ পঠিত

আলমগীর আলম, পটিয়া।

“পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” প্রতিপাদ্যকে সামনে রেখে পটিয়া পৌরসভার আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ পটিয়া গড়ার প্রত্যয়ে পটিয়া পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।
র‍্যালিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন এবং পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হকসহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক নগর গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখলে পটিয়াকে একটি বাসযোগ্য, সুন্দর ও পরিবেশবান্ধব পৌরসভায় পরিণত করা সম্ভব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট