1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • সময় শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১১৬ পঠিত

 

পটিয়া প্রতিনিধি।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপির নির্দেশনায় পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের বাংলা বাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা ছাত্রদলের নেতা মিসবাহুল ইসলাম, বিএনপি নেতা নাছির, আব্দুল মন্নান খান, শহিদ চৌধুরী, সাইফুদ্দিন চৌধুরী, মো. রহমান, শাহ আলমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ছায়াদানকারী গাছের চারা রোপণ করা হয়। নেতাকর্মীরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু বলেন, বৃক্ষ আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ।
গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, “সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবদলের এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমরা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা আশিয়া বাংলা বাজার এলাকার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট