1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: সেলিম উদ্দিন চট্টগ্রামের জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ব্যয় সাড়ে ১৩ লাখ টাকা পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপের সম্মাননা প্রদান পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা

পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপের সম্মাননা প্রদান

  • সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২০ পঠিত

 

পটিয়া প্রতিনিধি।

পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপের আয়োজনে হাফেজ আহমদ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিদ্দিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

২৬ আগষ্ট বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহা সচিব সাংবাদিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিদ্দিকের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক সেলিম চৌধুরী, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কান্তি সেন, শিক্ষিকা সর্বানি চৌধুরী, শিক্ষক এনামুল হক, শিক্ষিকা মিতা দেব, রোখসানা আক্তার, ফারজানা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
সম্মাননা স্মারক গ্রহণকালে প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিদ্দিক বলেন, হাফেজ আহমদ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সম্মাননা পেয়ে আমি গর্বিত ও আনন্দিত ফাউন্ডেশনটি পটিয়ার মানুষের মধ্যে শিক্ষা সচেতনতা সৃষ্টি, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একজন শিক্ষকের জন্য সম্মাননা পাওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি একজন শিক্ষকের কাজ ও সাফল্যের স্বীকৃতি হিসেবে অনুপ্রেরণা জোগায়।

এতে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বেসরকারি উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন। এ ধরনের সম্মাননা শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও ভালো কাজ ও সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট