1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পটিয়া শেভরনে চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ PHP Family-এর চার সদস্য এবার কূটনীতিতে পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের আলোচনা সভা অনুষ্ঠিত উত্তর মাদার্শায় ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন হেভেন সিটি শপিং মল এ টটস হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর

পটিয়া শেভরনে চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

  • সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের পটিয়া সদরের বেসরকারি ‘শেভরন’ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর চিকিৎসায় অবহেলায় সাদিয়া সুলতানা সেতু (২২) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি পটিয়ার হাইদগাঁও এলাকার প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাতে প্রসববেদনা নিয়ে সাদিয়া হাসপাতালে ভর্তি হন। পরদিন রোববার দুপুরে গাইনি বিশেষজ্ঞ ডা. মিনি বড়ুয়া তার সিজার সম্পন্ন করেন। নিহতের বোন ও স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকেই সাদিয়ার অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। বারবার অনুরোধ করা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক রক্তক্ষরণ বন্ধে কোনো জরুরি ব্যবস্থা নেননি।

পরবর্তীতে রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন ডা. মিনি বড়ুয়া। পটিয়া থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট