1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ।

  • সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৮ পঠিত

 

এম এম আবু বকর হারুন
ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক, মাসিক ফটিকছড়ি সংবাদ-এর সম্পাদক, খ্যাতিমান সাংবাদিক ও ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি আহমেদ আলী চৌধুরী দীর্ঘদিন ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৪ অক্টোবর ভোরে চট্টগ্রামে নিজ বাসায় ফিরেছেন।
এ উপলক্ষে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের নির্বাহী সদস্যদের একটি প্রতিনিধি দল গতকাল তাঁর বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অত্যন্ত সংকটাপন্ন অবস্থা থেকে মহান আল্লাহ তাঁকে কিছুটা সুস্থতা দান করে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ফিরিয়ে দেওয়ায় পরিষদের নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।
তবে তাঁর শারীরিক অবস্থা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। পূর্ণ সুস্থতার জন্য আরও দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পরিচর্যার প্রয়োজন বলে জানান নেতৃবৃন্দ। তাঁরা আহমেদ আলী চৌধুরীর আশু রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট