
পটিয়া প্রতিনিধি
পটিয়া উপজেলা ভূমি অফিসে দালালবিরোধী অভিযান চালিয়ে খোরশেদুল হক (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পটিয়া উপজেলা ভূমি অফিসে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমি অফিসে অবৈধভাবে দালালি এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণার অভিযোগে খোরশেদুল হককে হাতেনাতে আটক করা হয়।
তিনি বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকার আবুল হাশেমের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পটিয়া উপজেলা ভূমি অফিসের নাজির উজ্জ্বল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও দালালবিহীন সরকারি সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পটিয়া সচেতন নাগরিক ফোরামের আহবায়ক এডভোকেট জসীম উদ্দিন বলেন
দীর্ঘ দিন ধরে নামজারি,খাজনা ও দলিল সূজন করার নামে প্রতারকচক্র পটিয়া ভূমি অফিসে প্রভাব বিস্তার করে আসছিল এ অভিযানের ফলে দালালচক্রের হাত থেকে সাধারণ মানুষ রেহাই পাবে তিনি নিয়মিত এ ধরনের প্রসাশনিক অভিযান পরিচালনা করার আহবান জানান।
এদিকে পটিয়া ভূমি অফিসে অভিযান চালানোর পর দালালচক্র ঘা ডাকা দিয়েছে প্রসাশনের নিয়মিত নজরদারিই সাধারণ মানুষ হয়রানি মুক্ত হবেন বলে একাধিক সূত্রে জানাগেছে।
Leave a Reply