
বোয়ালখালী প্রতিনিধি:
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নের বিভিন্ন বৌদ্ধবিহার পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দা সাজিয়া এমদাদ।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি পূর্ব আমুচিয়া সার্বজনীন আর্য মৈত্রেয় বৌদ্ধবিহার, পূর্ব আমুচিয়া সার্বজনীন ধর্মদূত বিহার ও শ্রীপুর-উত্তর আমুচিয়া মৈত্রী বিহার পরিদর্শন করেন। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
সৈয়দা সাজিয়া এমদাদ বলেন, প্রবারণা পূর্ণিমা শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা বহন করে। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠুক, এটাই প্রত্যাশা।
আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম এমদাদুল ইসলাম এমদাদের পক্ষ থেকে প্রতিটি বিহারে উপহার তুলে দেন তিনি।
এ সময় বীর মুক্তিযোদ্ধা দীপঙ্কর বড়ুয়া, হাজী আবুল বশর, মনজুর হোসেন, হীরক রক্ষিত, সুজন দে, শ্যামল বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, নিপুল বড়ুয়া, বিমলেন্দু বড়ুয়া, সুবল বড়ুয়া, রাসেল বড়ুয়া, বিভূতি বড়ুয়া, মিলন বড়ুয়া, বাবুল বড়ুয়া, রিটন বড়ুয়া, সুমন বড়ুয়া চনক, দুলাল বড়ুয়া, উদয়ন বড়ুয়া, নয়ন, রিপন বড়ুয়া মানস, অলক বড়ুয়া ও তুহিন বড়ুয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply