
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে আহলা দরবার শরীফের আধ্যাত্মিক পুরুষ হযরত শাহসুফি সৈয়দ মাজহারুল ইসলাম প্রকাশ ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মতবিনিময় জলসা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বাদে এশা আহলা দরবার শরীফ প্রাঙ্গণে তরিকতে মওলা গ্রুপ বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে হুজুর জনাব কেবলার বিবি সাহেবা উম্মুল আশেকীনের ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়। আগামী ২৯ অগ্রহায়ণ ওরশ শরীফ আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
জিয়ারতে আউলিয়া কাফেলা কমিটি বাংলাদেশের উপদেষ্টা মো. আবুল বশর চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আহলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মুফতি সৈয়দ মাঈনুল ইসলাম জুনায়েদ।
সভায় বক্তব্য দেন কাজী বাহাউদ্দিন ফারুখ মুন্না, মাওলানা জিয়াউল হক রেফায়ী, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, নুরুল ইসলাম ভান্ডারী, মো. মোস্তাক ভান্ডারী, মো. হোসাইন, মো. সুমন, পারভেজ, রেজাউল করিম, আলাউদ্দিন বিপ্লব, আরমান, সুজন ও সজীবসহ অন্যরা।
এ সময় জিয়ারতে আউলিয়া কাফেলা কমিটি, যুব ফোরাম ও কিশোর পরিষদের প্রতিনিধিসহ তরিকতে মওলা গ্রুপের বিভিন্ন শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন খানকার খলিফা, খাদেম ও আশেকানরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহজাদা মুফতি সৈয়দ মাঈনুল ইসলাম জুনায়েদ।
Leave a Reply