1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত। পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মফিজুর রহমান সংবর্ধিত সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী।

চট্টগ্রামে সিনোফার্মার ও মর্ডানার আরও ৩ লাখ ১৩ হাজার ডোজ টিকা এসেছে

  • সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬১ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে পৌঁছেছে করোনাভাইরাস প্রতিষেধক আরও ৩ লাখ ১৩ হাজার ৮০০ টিকা ডোজ । এরমধ্যে সিনোফার্মার ২ লাখ ৫৫ হাজার ডোজ টিকা ও দ্বিতীয় ডোজের জন্য মর্ডানার ৫৮ হাজার ৮০০ ডোজ টিকা রয়েছে।
গতকাল ৫ সেপ্টেম্বর,রবিবার সকালের দিকে টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে। চট্টগ্রামে করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এ টিকার চালান গ্রহণ করেন।
সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে আরও এক দফা করোনার টিকার চালান এসেছে। টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করে রাখা হয়েছে। সরকারি নির্দেশনা পেলে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন উপজেলা এবং মহানগরের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে।
এর আগে চট্টগ্রামে তিন দফায় অ্যাস্ট্রাজেনেকার আট লাখ ৭০ হাজার ডোজ টিকা এসেছিল। এর মধ্যে প্রথম দফায় ৩১ জানুয়ারি এসেছিল চার লাখ ৫৬ হাজার ডোজ। গত ৯ এপ্রিল দ্বিতীয় দফায় এসেছিল তিন লাখ ছয় হাজার ডোজ। তৃতীয় দফায় ৬ আগস্ট আসে এক লাখ আট হাজার ডোজ।
এ ছাড়া দুই দফায় মডার্নার টিকা আসে। গত ১১ জুলাই প্রথম দফায় চট্টগ্রামে মডার্নার এক লাখ পাঁচ হাজার ডোজ টিকা আসে। গত ৬ আগস্ট আসে ৩৮ হাজার ৪০০ ডোজ।
সিনোফার্মের টিকা আসে তিন বার। গত ১৮ জুন প্রথম দফায় ৯১ হাজার ২০০ ডোজ এসেছিল। এরপর ১১ জুলাই দ্বিতীয় দফায় আসে ৭৮ হজার ৪০০ ডোজ। তৃতীয় দফায় গত ৬ আগস্ট আসে এক লাখ ৬৩ হাজার ২০০ ডোজ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট