1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর

  • সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৬ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

মেধাবী শিক্ষার্থী খুঁজে বের করা এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৬। আগামী ২৬ ডিসেম্বর শনিবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে শহীদ আব্দুল গফুর স্মৃতি সংসদ কার্যালয়ে পরীক্ষার পাঠ্যসূচি উন্মোচন করা হয়। পাঠ্যসূচি উন্মোচন করেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপক এস এইচ এম কুতুব উদ্দিন।

বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষায় তৃতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও মানসিক দক্ষতা বিষয়ে তিন ঘণ্টার পরীক্ষায় মোট ১০০ নম্বর থাকবে।

পরীক্ষায় ট্যালেন্টপুল, গ্রেড-১ ও গ্রেড-২—এই তিন ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম তিনজন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ল্যাপটপ, ডেস্কটপ ও ট্যাব। এ ছাড়া ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীকে এক বছর শিক্ষাবৃত্তি দেওয়া হবে বলে জানান পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব আনিস উদ্দীন আসিফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস কে এম আজিজুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ আজগর আলী, বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ছরোয়ার-ই-আলম চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ১৯৭১ সালের ১৯ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন আব্দুল গফুর। তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। পাশাপাশি ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের শিক্ষার অগ্রযাত্রায় সহযোগিতা করাই সংগঠনের লক্ষ্য। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের মেধা ও জ্ঞান দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজে লাগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট