
দেশবরেণ্য সাংবাদিক, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেন স্যারের প্রতিষ্ঠিত সাংবাদিকদের সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’-এর চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২৭ ডিসেম্বর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানটি সফল, সুন্দর ও সার্থক করে তুলতে অভিষেক উদযাপন কমিটি এবং জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরের সকল নেতৃবৃন্দ সমন্বিতভাবে একযোগে কাজ করে যাচ্ছেন।
এই আয়োজনকে প্রাণবন্ত ও সফল করতে সাংবাদিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
আসুন, ঐক্য, সম্প্রীতি ও পেশাগত দায়িত্ববোধের মধ্য দিয়ে একটি সুন্দর আয়োজনকে সফল করে তুলি।
সকলের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি প্রত্যাশা করছি।
মিডিয়া পাটনার হিসাবে থাকছে দৈনিক চট্টগ্রামের খবর।
Leave a Reply