1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্যাদুর্গতদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ঘোষণা দিলেন ডা. এমদাদুল হাসান বোয়ালখালীতে দুইশতাধিক দুর্গত পরিবারে ত্রাণ দিলেন প্রবাসীরা ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

চন্দনাইশে ভিটা বাড়ীর ভাগভাটোয়ারা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

  • সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৫৫৯ পঠিত

পলাশ সেন, মহানগর প্রতিনিধি:

চন্দনাইশে বরকল পাঠানদন্ডী মজু চৌকিদার বাড়ী এলাকায় পারিবারিক বাড়ী ভিটের ভাগভাটোয়ারা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা বিরাজ করছে। ফলে যে কোন মুর্হুতে হতে পারে বড় ধরণের দূর্ঘটনা। গত ২৫ সেপ্টেম্বর এক সংঘর্ষের আহত হওয়ার ঘটনায় হাবিবুল ইসলাম হৃদয় বাদী হয়ে ৩জনের নাম উল্লেখসহ ১০/১২জনকে অজ্ঞাতনামা করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ও তার প্রতিপক্ষ মোঃ মাঈন উদ্দীনের সাথে দীর্ঘদিন ধরে বাড়ী ভিটের ভাগভাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন হাবিবুর রহমানে ঘর-বাড়ী ভাংচুর ও উচ্ছেদ করার চেষ্টাসহ বসতঘরের টিন খোলে পেলে। এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বাড়ীর টিউবলের পাশে ময়লা আবর্জনা পরিস্কার করতে গেলে প্রতিপক্ষের লোকজন অকথ্য ভাষায় গালমন্দ করে। এসময় প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন লোহার রড,লাটি-সোটা ও কিল,ঘুষি মেরে হাবিবুর রহমান (৩৭) ও তার মা সাইরা খাতুন (৭৫) আহত করে। তাদের সৌরচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে যায়। এদিকে চন্দনাইশ থানার উক্ত অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই অজয় বলেন, উভয়পক্ষকে থানায় ডাকা হলেও বৈঠকে কেউ আসেনি। তবে বাদী ফোন করে জানিয়েছেন তারা মিমাংশা করে পেলেছেন।
অন্যদিকে অভিযোগের বাদী বলেন, উক্ত ঘটনায় থানায় অভিযোগ করলেও উক্ত তদন্তকারী কর্মকর্তা বিবাদীর পক্ষ নিয়ে কালক্ষেপন করে মিমাংশার বৈঠকে বসেননি। ফলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা বিরাজ করছে।
উক্ত ঘটনার বিবাদী মাঈন উদ্দীন সামান্য তুচ্ছ ঘটনার কথা স্বীকার করে বলেন, স্থানীয়ভাবে উভয়পক্ষের মাধ্যমে মিমাংসার করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট