1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ (এমজেএফ) কে সংবর্ধনা

  • সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৩৯ পঠিত

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে লায়ন এম জাফর উল্লাহ (এমজেএফ)চেয়ারম্যান মনোনীত হওয়ায় ৭ নভেম্বর চট্টগ্রাম নগরীর একটি হোটেলে সংবর্ধনার আয়োজন করেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলীর পরিচালনায় ও সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ এর সভাপতিত্ব প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নবনির্বাচিত চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ (এমজেএফ)।
এই সময় লায়ন জাফর উল্লাহ বলেন, আমি আপনাদের ভালবাসায় সিক্ত হয়েছি এবং আমাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন আমি যতদিন আছি ততদিন চেয়ারম্যান হিসেবে নয় আপনাদের সেবক হিসেবে অধিকার বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবায় কাজ করে যেতে চাই। এই জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরফান উল্লাহ চৌধুরী আপেল, ভাইস চেয়ারম্যান লায়ন শারমিন সুলতানা মৌ, যুগ্ম মহাসচিব সেলিম আহমেদ রাজু, উৎপল কুমার দাস, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন স্বপন, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ শহিদুল ইসলাম,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সামসুন নাহার সামু, প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী, সদস্য মোঃ আব্দুল লতিফ প্রমুখ।
এই সময় নবনির্বাচিত চেয়ারম্যান কে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট