1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত গুম-অপহরণের ‘নাটক’ ও নারী নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল, ৫ থানায় ওসিসহ ৮ কর্মকর্তার বদলি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের। পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার

সীতাকুণ্ডে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, ইঞ্জিন ও চেচিস নম্বর পরিবর্তন করে বিক্রি করে তারা

  • সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫৮ পঠিত

মোহাম্মদ আলাউদ্দীন,সীতাকুণ্ড চট্টগ্রামঃ

মোটরসাইকেল চুরি করে ইঞ্জিন ও চেচিস নম্বর পরিবর্তন করে বিক্রি করা চক্রের ৩ সদস্যকে সীতাকুণ্ডের সলিমপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- সন্দ্বীপের ফরিসপুর এলাকার শাহাদাতের ছেলে আবুল কালাম আজাদ ওরফে বাচা চোর (২২), সীতাকুণ্ডের সলিমপুর এলাকার মীর হোসেনের ছেলে সাকিব (২৩) ও ডবলমুরিং থানার চোট মসজিদ গলির সুকলাল দাশের ছেলে দোলন দাশ (২৩)।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গত ৬ জানুয়ারি বায়েজিদ এলাকার বালুছড়াস্থ একটি বাসার নিচতলা থেকে একটি বাইক চুরি হয়। এ ঘটনায় বাইকের মালিক বাদী হয়ে মামলা দায়ের করেন।

ঘটনার তদন্তে নেমে জানা যায়, গ্রেপ্তার বাচা চোর অক্সিজেনের চৌধুরীহাট এলাকায় মোটরসাইকেল গ্যারেজে মেকানিকের কাজ করতো। ওই সময় চৌধুরীহাট এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয় লোকজনের মারধরে সে চৌধুরীহাট এলাকা থেকে বিতারিত হয়। চৌধুরীহাট এলাকা থেকে বিতারিত হয়ে সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। পুনরায় চোরাইমোটর সাইকেল ক্রয় বিক্রয়ে জড়িয়ে পড়ে সে। গ্রেপ্তার সাকিব চৌধুরীহাট এলাকায় থাকাকালে অপর একটি মোটরসাইকেল চুরির ঘটনায় বালুছড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। বাচা চোর আর সাকিব র্পূব পরিচিত। তারা দুজনে মিলে বালুছড়া চৌধুরীরহাট অক্সিজেন এলাকায় মোটরসাইকেল চুরি করে। চোরাই মোটরসাইকেলগুলি সাকিব গ্যারেজে বিক্রির উদ্দেশে ক্রেতা খুঁজতে রেখে আসে। চোরাইকৃত মোটরসাইকেলগুলো কদমতলী এলাকার মোটর মেকানিক দোলন দাশের মাধ্যমে ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর পরিবর্তন করে। তারপ বিআরটিএ থেকে পূর্বে রেজিস্ট্রেশন হওয়া নম্বর ওই চুরি হওয়া মোটরসাইকেলে প্রতিস্থাপন করে বিআরটিএর জাল কাগজপত্র তৈরি করে ক্রেতাদের নিকট পুরানো গাড়ি হিসাবে বিক্রি করে।

বুধবার রাত সাড়ে ১০টায় সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকা থেকে বাচা চোর ও সাকিবকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাই বাইকটি উদ্ধার করা হয়। পরে দোলন দাশকেও গ্রেপ্তার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট