1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান পটিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসপি মাসুদ আলম। পটিয়ায় হযরত মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে দুর্ধর্ষ চুরি। পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা গুরুতর আহত। ছড়া: ভাদ্র আশ্বিনের দেশে -স্বর্ণা তালুকদার বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে নারী আহত

সন্ধ্যায় নিখোঁজের পরদিন খালে মিললো কলেজছাত্রীর লাশ

  • সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৮৩ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাড়ি থেকে নিখোঁজের পরের দিন বোয়ালখালীর একটি খালের পাশ থেকে ফৌজিয়া ফারিহা রাফি (২২) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরের শ্রীপুর খরণদ্বীপ জ্যৈষ্ঠপুরা এলাকার ভান্ডালজুড়ি খালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাফি বোয়ালখালীর খরণদ্বীপ ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার আনোয়ার আজিম মাস্টার বাড়ির এবিএম আনসারুল্লাহর মেয়ে। তিনি কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।
ঘটনাস্থলে যাওয়া বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন কলেজ ছাত্রী রাফি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেলেও বুধবার সকালে ভান্ডালজুড়ি খালের পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। তার মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে টি-শার্ট ও পায়জামা ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট